স্টাফ রিপোর্টার: সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। গ্রেপ্তারের পর তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ মোট ১৪টি মামলা রয়েছে। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে আরও যাচাই-বাছাই করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর মধ্যে তার নিজ উপজেলা বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছিল।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে পরাজিত হয়েছিলেন। ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। এরপর ৭ম, ৯ম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।
এদিকে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেয় দুদক। প্রাথমিক অনুসন্ধানে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদ এবং তার স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদ পাওয়া গেছে। তাদের নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদ, সম্পদ অর্জনের উৎস ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ নির্ধারণ করতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হবে বলে জানিয়েছিল সংস্থাটি। এর আগে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম নগরের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়িটির আশপাশে নিরাপত্তা জো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের ধারাবাহিক অগ্নিসন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, মানুষ হত্যা এবং গ্রামীণ ব্যাংকের ওপর সিরিজ হামলা কঠোরভাবে দমন করতে হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত কয ...
স্টাফ রিপোর্টার: দেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধ ...
সব মন্তব্য
No Comments