আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে জঙ্গিরা হামলা চালিয়েছে। এতে ছয় জন গুলিতে নিহত হয়েছে। অন্তত ১শ যাত্রীকে জিম্মি করেছে হামলাকারী বিচ্ছান্নতাবাদীরা। মঙ্গলবার ( ১১ মার্চ) দেশটির বেলুস্তানে এঘটনা ঘটিয়েছে সন্ত্রাসবাদীরা। সংবাদ মাধ্যম ডন এ খবর দিয়েছে।
খবরে বলেছে, হামলার স্বীকার জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার যাচ্ছিল। এসময় জঙ্গি হামলা হয়। হামলার দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এক বিবৃতিতে ট্রেনের যাত্রী ও নিরাপত্তা কর্মীদের বন্দী করার কথা জানায় বিএলএ।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠি বিএলএ ভাষ্যমতে, আমাদের যোদ্ধারা রেললাইন উড়িয়ে দিয়েছে, যার ফলে জাফর এক্সপ্রেস থামতে বাধ্য হয়। যোদ্ধারা দ্রুত ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে, সব যাত্রীদের জিম্মি করেছে। এরপর কড়া ভাষায় হুমকি দিয়ে বলেছেন, যদি দখলদার বাহিনী কোনো সামরিক অভিযানের চেষ্টা করে , তাহলে তার পরিনতা ভয়াবহ হবে। শত শত জিম্মিকে মৃত্যূদন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।
জানাগেছে, ট্রেনটির নয়টি কামরায় ৫শ যাত্রী ছিল। এই খবর আমা মাত্রই পুরনিশ ও আধা সামরিক বাহিনী পাঠিয়েছৈ প্রাদেশিক সরকার।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments