বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা সংশ্লিষ্টরা। পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) বাস্তবায়নে সহযোগিতার রূপরেখা প্রণয়ন, মৌলিক সাক্ষরতার উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটাল শিক্ষায় সহায়তা, দুর্গম এলাকায় শিক্ষা সেবা জোরদার এবং এনজিওদের অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তারা।
সোমবার, ২৯ জুন ২০২৬ রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে ‘পিইডিপি-৫-এর আওতায় প্রাথমিক শিক্ষার রূপান্তরের জন্য অংশীদারত্ব ও সমন্বয় জোরদারে সরকারি-বেসরকারি সহযোগিতা’ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ও ব্র্যাক যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, এনজিও ও অন্যান্য অংশীজনের সঙ্গে শক্তিশালী সহযোগিতার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি যৌথভাবে কাজ করার জন্য কারিকুলাম, শিক্ষক, প্রশাসন, অবকাঠামো ও প্রযুক্তি—এই পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করেন। তিনি আরও বলেন, এনজিওগুলো দ্রুত ও স্বাধীনভাবে কাজ করতে পারে এবং প্রান্তিক পর্যায়ে সহজেই পৌঁছাতে পারে, যা সরকারের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে শক্তিশালী করবে।
সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বলেন, তৃণমূল পর্যায়ে শিক্ষা সেবার বিস্তারে এনজিওগুলো সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার। নীতি প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণে তাদের সহযোগিতা জরুরি। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহ্মদ বলেন, সরকার-এনজিও সহযোগিতা জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করছে, তবে শ্রেণিকক্ষে এর প্রভাবই সাফল্যের মূল।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম। এছাড়া বিশ্বব্যাংক, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, বি-স্ক্যান, এডুকো বাংলাদেশ, অ্যাকশনএইড, ওয়ার্ল্ড ভিশন ও সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধিরা মতামত দেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments