ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাইফুল ইসলাম রেজা (৩৪) নামে যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাতটার দিকে সৌদি আরবের নারিয়া নামক স্থানে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিনি প্রাণ হারান। নিহত সাইফুল ইসলাম রেজা (৩৪) নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন গ্রামের মাওলানা ইউনুছুর রহমান ছেলে।
কোরআনে হাফেজ ও সৌদি আরবে একটি মসজিদে মোয়াজ্জিন হিসেবে চাকুরির পাশাপাশি অবসর সময়ে গাড়ি চালানো রেজা হজ করার জন্য মা, বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকে সৌদিতে নিয়ে যান। তাদের নিয়ে হজে যাওয়ার উদ্দেশ্য বাড়িতে আসার পথেই তিনি প্রাণ হারান। রেজা দুই ছেলে ও এক কন্যা সন্তানের পিতা ছিলেন।
নিহতের ফুফাতো ভাই চৌধুরি সুমন জানান, গত ছয় বছর আগে রেজা সৌদি আরবে যান। সৌদি আরবে সে ও তার ছোট ভাই বসবাস করতেন। কিছু দিন আগে তার মা, বোন ও তার ছোট ভাইয়ের স্ত্রী সৌদি আরবে ওমরাহ হজ করতে যান। বৃহস্পতিবার তাদের ওমরাহ হজ্ব পালনের দিন নির্ধারিত ছিলো। সৌদি আরবে দাম্মাম থেকে গাড়ি চালিয়ে তিনি বাসায় যাচ্ছিলেন তাদের ওমরাহ হজ পালনে নিয়ে যেতে। পথিমধ্যে মরুভূমির এলাকা নারিয়া নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন লেগে যায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments