ডেস্ক রিপোর্ট: চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক-কর আদায়ে ঘাটতি সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এ সময়ে এনবিআর আদায় করেছে ৬৫ হাজার ৭৩৭ কোটি টাকা। ওই তিন মাসে রাজস্ব আদায়ে লক্ষ্য ছিল ৭১ হাজার ২৫৬ কোটি টাকা।
এনবিআরের সাময়িক হিসাবে এ চিত্র পাওয়া গেছে। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে কমলেও গত বছরের তুলনায় বেড়েছে রাজস্ব আদায়। চলতি অর্থবছরের প্রথম তিন মাসের রাজস্ব আদায় গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৬৩ শতাংশ বেশি।
চলতি অর্থবছরে (২০২২-২৩) এনবিআরকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার বিশাল লক্ষ্য দেওয়া হয়েছে। লক্ষ্য অর্জনে গতবারের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি প্রবৃদ্ধি অর্জন করতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈশ্বিক মন্দার পূর্বাভাসের কারণে দেশের অভ্যন্তরে অর্থনীতি কিছুটা শ্লথগতিতে আছে। এসব কারণে কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় হচ্ছে না। এনবিআর কর্মকর্তারা আশা করেন, বছরের দ্বিতীয়ার্ধে ব্যবসা-বাণিজ্য আবারও গতি পাবে। রাজস্ব আদায় বাড়বে।
এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট সবচেয়ে বেশি আদায় হয়েছে। এ খাতে আদায় ২৩ হাজার ২১৫ কোটি টাকা। ঘাটতি হয়েছে ১ হাজার ৪২৬ কোটি টাকা। এরপর আমদানি পর্যায়ে শুল্ক-কর আদায় হয়েছে ২২ হাজার ৪৩৩ কোটি টাকা। এ খাতে ঘাটতি ২ হাজার ৬৮৭ কোটি টাকা। অন্যদিকে প্রথম তিন মাসে আয়কর খাতে ২০ হাজার ৮৭ কোটি টাকা। এ খাতে লক্ষ্যের চেয়ে ১ হাজার ৪০৫ কোটি টাকা পিছিয়ে আছে।
প্রথমআলো
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments