স্টাফ রিপোর্টার: লেবাননের বৈরুতে বিমান হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি নারী কর্মী দিপালী আক্তারের মরদেহ দেশে ফিরেছে।
বৃহস্পতিবার রাত ১১টা ১৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছায় বলে বিমানবন্দর সূত্র এশিয়া পোস্টকে জানিয়েছে।
জানা গেছে, দিপালী আক্তার ২০১১ সালে কাজের উদ্দেশ্যে লেবাননে যান। চলতি বছরের ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে বৈরুতের রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার প্রায় এক মাস পর মরদেহ দেশে আনা হলো।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকার ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments