স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার হয়েছে ৪৭১ জন। এর মধ্যে রমনা বিভাগ ৫৩, লালবাগ বিভাগ ২৯, ওয়ারী বিভাগ ৫৯, মতিঝিল বিভাগ ৬৯, তেজগাঁও বিভাগ ৭৮, মিরপুর বিভাগ ৭৮, গুলশান বিভাগ ৪৩, উত্তরা বিভাগ ৪৩ ও গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ ক্যান দেশীয় HUNTER BEER, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দুটি চাপাতি, একটি হাসুয়া, একটি কার্টার, একটি ছুরি, একটি সিএনজি, পাঁচটি মোবাইল, দুটি টিভি, একটি মাইক্রোওভেন, নগদ ১ হাজার ৫৫০ টাকা এবং দুইজন ভিকটিম উদ্ধার করা হয়।
অন্যদিকে যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে আরও ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশ শুক্রবার অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো উজ্জ্বল শেখ, মো. ওসমান আলী, মো. সোহান হাওলাদার, মো. রিফাত, মো. তাহসীন ইসলাম ওরফে সুলতান ওরফে মুয়ান্না, মো. মঞ্জুরুল আলম শিমুল, মো. তানভির, মারুফ আহমেদ অন্তর, মো. সোহাগ, মো. জুয়েল, মো. আরিফুল ইসলাম, মো. অকিন, মারুফ, মো. অন্তর, মো. রহিদুল ইসলাম, মো. রাব্বি, মো. ইবনে আদম, মো. আলাল শেখ, মো. নুর আলিফ ও আবু সালেহ মো. মুছা ওরফে সাগর। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় অত্র থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো এস এম মিরাদুজ্জামান ওরফে জামান চৌধুরী, মো. সোহাগ মিয়া, মো. ইয়াসিন, মো. রকিবুল ইসলাম, মো. শাওন, নিলয় মল্লিক, রাকিবুল ইসলাম, মো. মনির হোসেন, মো. শাহিন আলম, মো. আল আমিন, মো. রাকিব হোসেন, মেহেদী হাসান মোর্শেদ, আল-আমিন হাওলাদার, সুজন মিয়া, মো. জুবায়েদ মিয়া, শরিফ আহাম্মেদ ও মেজবা উদ্দিন। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ ...
স্টাফ রিপোর্টার: কোনো ব্যক্তি একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দণ্ডিত হলে আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া সেই সাজা একই সঙ্গে চলার বা গণনার সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, পৃথক ...
স্টাফ রিপার্টার:ৎরাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্প ...
সব মন্তব্য
No Comments