ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে ২০৮৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানকালে মোট ৩৮৭টি গাড়ি ডাম্পিং ও ৪৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার ১৭ জুন ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৯১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২৬টি কাভার্ডভ্যান, ১০৬টি সিএনজি ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৫০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮টি বাস, ১৯টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২০১টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৫১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ১০টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি, ২০৯টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ১১টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১০৩টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার দায়রাপাক এলাকার সেকেন্দার আলীর ছেলে মামুন আলী (৩০) মঙ্গলবার বিকালে প্রতিবেশীর গাছে উঠেন ডাব পাড়তে। এসময় পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত ...
চট্টগ্রাম অফিস: রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম দুমদুমিয়াছড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আনুষঙ্গিক সরঞ্জামসহ দুটি মিনি পাওয়ার টিলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জব্দকৃত টিলার দুটির আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট আজ ধোলাইপাড় খালপাড় রোড, যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারু ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী, নাটোর, কুষ্টিয়া ও পাবনার বিস্তীর্ণ পদ্মাচরজুড়ে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা কাকন বাহিনীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তনের তথ্য পাওয়া গেছে। প্রশাসনের ...
সব মন্তব্য
No Comments