শরিফুল ইসলাম, গোবিপ্রবি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি তারিক লিটু 'চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি পদক–২০২৪' পেয়েছেন।
সত্যনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতা এবং দুর্নীতিবিরোধী সাহসী রিপোর্টিংয়ের স্বীকৃতিস্বরূপ বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর আয়োজনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এ পদক প্রদান করা হয়।
পদকটি তুলে দেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সম্পাদকবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "তারিক লিটু শুধু একজন তরুণ সাংবাদিকই নন, তিনি মাঠপর্যায়ে জনস্বার্থ রক্ষার এক নির্ভীক কণ্ঠস্বর। তাঁর লেখনিতে বারবার উঠে এসেছে প্রান্তিক মানুষের দুর্ভোগ, প্রশাসনের ব্যর্থতা আর দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনের দৃশ্য।"
গোবিপ্রবিতে অধ্যয়নকালে সাংবাদিকতা শুরু করেন লিটু। ২০১৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘গোবিপ্রবি প্রেসক্লাব’। সাহসী রিপোর্টের কারণে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েও কখনো পিছু হটেননি তিনি। প্রতিকূলতাকে রূপ দিয়েছেন অনুপ্রেরণায়।
বিশ্ববিদ্যালয়-পর্ব শেষে তিনি কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম—সমকাল, জাগো নিউজ এবং যায়যায়দিন-এ। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক লিবার্টি নিউজ-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তারিক লিটুর সাংবাদিকতা কখনোই ইভেন্টকেন্দ্রিক ছিল না। বরং তিনি দুর্নীতিগ্রস্ত প্রভাবশালীদের বিরুদ্ধে অনুসন্ধান, বন ও ভূমি দখলদারদের মুখোশ উন্মোচন এবং খুলনার উপকূলবর্তী কয়রার উন্নয়নবঞ্চনার মতো বিষয় নিয়ে করেছেন ধারাবাহিক প্রতিবেদন।
সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও তিনি ছিলেন অগ্রগামী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত কয়রায় ত্রাণ তৎপরতা, শিক্ষাসহায়তা ও পরিবেশ রক্ষায় নিয়েছেন গুরুত্বপূর্ণ উদ্যোগ।
পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তারিক লিটু বলেন,
"এই সম্মাননা শুধু আমার একার নয়, দেশের প্রতিটি প্রান্তে কাজ করা সাংবাদিকদের; যারা জীবনের ঝুঁকি নিয়েও সত্য প্রকাশে অটল থাকেন। সাংবাদিকতা হবে মানুষের পাশে, ন্যায়ের পক্ষে।" তিনি আরও বলেন, "ক্যাম্পাস থেকে মফস্বল-সত্য বলার জায়গাগুলো আরও নিরাপদ করা গেলে, সমাজ যেমন উপকৃত হবে, তেমনি রাষ্ট্রও পাবে স্বচ্ছতার মানচিত্র।"
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
সব মন্তব্য
No Comments