স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন নতুন প্রজন্মের দক্ষ জনশক্তিকে ইউরোপের শ্রমবাজারে বড় পরিসরে যুক্ত করতে একটি কার্যকর ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন।
শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ইউরোপীয় শ্রমবাজারে ১০ লাখ দক্ষ জনশক্তি: মাস্টারপ্ল্যান (২০২৬-২০৩১)’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি।
মন্ত্রী বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ প্রবাহ বাড়াতে নতুন শ্রমবাজার সৃষ্টি এবং প্রবাসে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের দুর্নীতি ও অপব্যবস্থাপনার কারণে বর্তমান অর্থনীতি চাপের মুখে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন ক্ষেত্র তৈরি এবং রেমিট্যান্স বাড়ানো জরুরি বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে কর্মসংস্থান ও বৈদেশিক আয়ের খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
বর্তমান অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, তৈরি পোশাক খাত ও রেমিট্যান্স—এই দুই উৎস থেকেই দেশের প্রধান বৈদেশিক আয় আসে। তবে আমদানিনির্ভর অর্থনীতিতে টিকে থাকতে হলে রপ্তানি বহুমুখীকরণ এবং নতুন আয়ের উৎস খুঁজে বের করা জরুরি।
পর্যটন খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তুলতে পারলে কক্সবাজার ও কুয়াকাটা বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হতে পারে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন দিগন্ত খুলে দিতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে জনতাত্ত্বিক সুবিধার এক গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। এ বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষতা, প্রযুক্তি ও ভাষা শিক্ষায় প্রশিক্ষিত করে আন্তর্জাতিক বাজারে পাঠাতে হবে।
প্রবাসী কর্মীদের দেশের ‘অনানুষ্ঠানিক দূত’ উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদেশে কর্মরতদের আচরণ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও আচরণগত প্রশিক্ষণের ওপরও জোর দিতে হবে।
সেমিনারে আগামী পাঁচ বছরে ইউরোপের শ্রমবাজারে ১০ লাখ দক্ষ জনশক্তি পাঠানোর একটি মাস্টারপ্ল্যান উপস্থাপন করা হয়। এ লক্ষ্যে দক্ষ জনশক্তির ডাটাবেজ তৈরি এবং নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেন মন্ত্রী।
এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং জাতীয় সংসদে তাদের জন্য সংরক্ষিত আসনের দাবিও জানানো হয় অনুষ্ঠানে।
বিশেষ অতিথির বক্তব্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর পরিচালক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন ও উপপরিচালক মোহাম্মদ আলী মর্তুজা বলেন, ইউরোপের বাজারে টিকে থাকতে হলে ভাষা ও কারিগরি দক্ষতায় কর্মীদের আরও উন্নত হতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্ব ইউরোপিয়ান শাখার আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ঝিন্টু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে মাস্টারপ্ল্যান উপস্থাপন করেন শাহ মোহাম্মাদ তাইফুর রহমান ছোটন।
অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতারাও বক্তব্য দেন।
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ...
সব মন্তব্য
No Comments