আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীতে নৌ-চলাচল সুরক্ষায় সম্ভাব্য আন্তর্জাতিক মিশনের আগে মধ্যপ্রাচ্যে একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এইচএমএস ড্রাগনকে আগাম মোতায়েন করা সতর্কতামূলক পরিকল্পনার অংশ। এর মাধ্যমে পরিস্থিতি অনুকূলে এলে যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ নেতৃত্বাধীন বহুজাতিক জোটের অংশ হিসেবে প্রণালীটির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য প্রস্তুত থাকবে। গত মাসে ব্রিটেন ও ফ্রান্স জানিয়েছিল, হরমুজ প্রণালী সুরক্ষায় সামরিক পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্য প্রবাহ পুনরুদ্ধারে তা কার্যকর হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এইচএমএস ড্রাগন মোতায়েন বাণিজ্যিক জাহাজ চলাচলে আস্থা বাড়াবে এবং সংঘাত শেষ হলে মাইন অপসারণ কার্যক্রমেও সহায়তা করবে। গত এপ্রিলে লন্ডনে দুই দিনব্যাপী এক বৈঠকে ৪৪টির বেশি দেশের সামরিক পরিকল্পনাবিদরা অংশ নেন। সেখানে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন বহুজাতিক মিশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ এ নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করার বাস্তব দিকগুলো নিয়ে আলোচনা হয়। ধারণা করা হচ্ছে, হরমুজ প্রণালীতে নৌ-চলাচল স্বাভাবিক করতে প্রস্তাবিত এ মিশনে প্রায় ৪০টি দেশ অংশ নিতে সম্মত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী অভিযান শুরুর আগে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হতো। কিন্তু গত কয়েক মাসে সেই প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইরান কার্যত প্রণালীটি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি হয় এবং তেলের দাম বেড়ে যায়। পরে এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে। শনিবার ইরান যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মার্কিন কূটনৈতিক তৎপরতার আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলে। উপসাগরীয় অঞ্চলে নতুন নৌ সংঘর্ষের পর তারা এ মন্তব্য করে। শুক্রবারের এক ঘটনায় মার্কিন যুদ্ধবিমান ইরানের পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলো অচল করে দেয়। ওয়াশিংটনের দাবি, জাহাজ দুটি ইরানি বন্দর অবরোধে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল। এর জবাবে ইরান পাল্টা হামলা চালায়। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা দেখা দেয়। সেখানে ইরান বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে প্রণালীটিকে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কিউবা এখন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা হুমকি। তিনি অভিযোগ করেন, হাভানা সরকার চীন ও রাশিয়ার গোয়েন্দা ঘাঁটির আশ্রয় দিচ্ছে এ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে মঙ্গলবার উত্তপ্ত ফোনালাপ হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাতে অন্তত ৪২টি মার্কিন যুদ্ধবিমান, ড্রোন ও সহায়ক উড়োজাহাজ ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: অনুপ্রবেশ রোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য ২৭ কিলোমিটার জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে হস্তান্ ...
সব মন্তব্য
No Comments