স্টাফ রিপোটার: দিপু সিদ্দিকী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা'র ডিপার্টমেন্ট অফ এডুকেশন এ চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
দিপু সিদ্দিকী ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ারীর তত্ত্বাবধানে ‘The role of Mass-media in the Development and Islamization of National Education: Perspective: Bangladesh’ (জাতীয় শিক্ষার উন্নয়ন ও ইসলামী করণে গণমাধ্যমের ভূমিকা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ) শীর্ষক অভিসন্দর্ভের (থিসিস) জন্য এই ডিগ্রি লাভ করেছেন।
দিপু সিদ্দিকী’র সার্টিফিকেট নাম মুহাম্মদ আবু বকর সিদ্দিক। তার পরীক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএফ এম আমীনুল হক ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার ফ্যাকাল্টি অফ ইসলামিক রিভিল্ড নলেজ এর অধ্যাপক ড. এ ওয়াই আলি।
৩০ আগস্ট সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ভিসি অধ্যাপক ড. আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ২৫৬তম সিন্ডিকেট সভায় এ ডিগ্রি প্রদানের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
ড. দিপু সিদ্দিকীর গর্বিত পিতা বীর মুক্তিযোদ্ধা কবি এম এ রউফ নবাব এবং বেগম শাহীদা নবাব চৌধুরী। কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সদস্য ড. দিপু সিদ্দিকী চার ভাই দুই বোনের মধ্যে মেঝ।
ড. সিদ্দিকী সাংবাদিকতার সঙ্গেও সুদীর্ঘকাল ধরে জড়িত রয়েছেন। তিনি ভারতের তারা টিভি’র সিনিয়র করেসপন্ডেন্ট ও প্রডিউসার এবং আমেরিকার টিবিসি চ্যানেলসহ বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত ছিলেন।
এ ডিগ্রি অর্জনে তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
সব মন্তব্য
No Comments