আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭১ জন নিহত হয়েছে। নিহতদেন মধ্যে শিশু ১৭ জন।
মঙ্গলবার (১৯ আগষ্ট) সন্ধ্যার দিকে হেরাতে গুজারা শহরের প্রধান সড়কে একটি যাত্রীবাহী বাস ট্রাক ও মোটসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাসটি কাবুল থেকে কান্দাহার হয়ে হেরাতের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর বাসটি দুমড়ে-মুচড়ে যায় । এবং ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তারি এএফপিকে বলেন, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তায় অতিরিক্ত গতি থাকায় ও বেপরোয়া চালানোর কারেন এই দুর্ঘটনা হতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments