বিশেষ প্রতিনিধি, টোকিও: জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আজ যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়। এছাড়া, দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিশেষ গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী তার বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাইয়ের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। বৈধ পথে আরো বেশি রেমিটেন্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীসহ জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
দূতাবাসের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments