রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭১

প্রকাশ : 25 Jul 2026
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭১

স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মোট ৪৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলে শুক্রবার ২৫ জুলাই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে।


ডিএমপি সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৪২ জনের মধ্যে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৫৪ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, মিরপুর বিভাগ ১১৯ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গোয়েন্দা বিভাগ ৬ জন এবং সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।


তাদের হেফাজত থেকে খয়েরী রঙের ছাতার কাপড়ের পোড়া অংশ, ছাতার বাট, সান লাইট ব্যাটারীর অংশ, ছাতার রডের খণ্ডিত অংশ, ০৯ ভোল্ট ব্যাটারির খণ্ডিত অংশ, বিয়ারিং এর ১২টি বল, জিআই পাইপের খণ্ডিত অংশ, ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, ১৬টি মোবাইল, ২১টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি চেক বই এবং ৪৪৩টি সিমকার্ড উদ্ধার করা হয়। এ সময় ১ জন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।


অপরদিকে একই দিনে যাত্রাবাড়ী, তুরাগ ও বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আরও ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানা ১৬ জন, তুরাগ থানা ৬ জন এবং বংশাল থানা ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।


গ্রেফতারকৃত ৪৭১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

সম্পর্কিত খবর

;