পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২০২৬ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত ৮ টায় চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচালনা পর্ষদের সভাপতি,সহ-সভাপতি ও পরিচালকবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের
মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পুনরায় নির্বাচিত সভাপতি মাসুদুর রহমান রিংকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,এফবিসিসিআই এর পরিচালক মো.শামসুজ্জামান আওয়াল,রাজশাহী ওমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি রোজিটি নাজনীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন,রাজশাহীতে দীর্ঘদিনেও শিল্পায়ন হয়নি। শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আইটি সেক্টরকে কাজে লাগিয়ে বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। সেখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন।
তিনি আরো বলেন,পদ্মা নদীতে ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও নগরীতে নৌবন্দর প্রতিষ্ঠার কাজে অগ্রগতি হয়েছে। এই কাজটি বাস্তবায়ন হলে রাজশাহীর অর্থনীতি গতিশীল হবে। সেখানেও অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। রাজশাহীতে শিল্পায়নের ক্ষেত্রে চেম্বার অব কমার্সকেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২০২৬ দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচিতরা হলেন,সভাপতি মাসুদুর রহমান রিংকু,সহ-সভাপতি মো.সুলতান মাহমুদ,শাহাদত হোসেন বাবু,পরিচালকবৃন্দ ফরিদ উদ্দিন,তৌরিদ আল মাসুদ,মোঃ হারুন উর রশীদ,মোঃ সাদরুল ইসলাম,রিয়াজ আহমেদ খান,এ.বি.এম হাবিবুল্লাহ ডলার,মোঃ আব্দুল গাফফার,মোঃ মাসুম সরকার,সাজ্জাদ আলী,মো. কবির হোসেন,মো. কামরুজ্জামান,নাজমুল হোসেন,তৌহিদুল হাসান,আশিকুর রহমান তুহিন,মামুনুর রশীদ,মোঃ মতিউল হক টিটু ও এস.এম আইয়ুব।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments