বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ’Studies in South Asia : Comparative and Inter-Cultural Perspectives' শীর্ষক দু’দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি আন্তর্জাতিক সম্মেলন আজ ২৫ নভেম্বর শুক্রবার আধুনিক ভাষা ইনস্টিটিউটে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ডি ওয়াই কিম, ঢাকাস্থ কোরিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইয়ংমিন স, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রভিকেস প্রমুখ বক্তব্য রাখেন।
উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা প্রকল্প চালুর ওপর গুরুত্বারোপ করে বলেন, জ্ঞান, অভিজ্ঞতা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষা, গবেষণা, ব্যবসা, বাণিজ্য ও শিল্পখাতের উন্নয়ন ঘটাতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
দু’দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, নেপাল ও মঙ্গোলিয়ার শিক্ষাবিদগণ অংশগ্রহণ করছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments