বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেন্টার ফর ইন্টেগ্রেটেড রিসার্চ ফর বিজনেস এন্ড সোসাইটি (CIRBAS) ও এশিয়ান জার্নাল অব বিজনেস এন্ড সোসাইটির ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এই ওয়েবসাইট www.cirbas.org উদ্বোধন করেন।
সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, সেন্টারের পরিচালক প্রফেসর এ এন এম জাহাঙ্গীর কবীরসহ বিশিষ্ট শিক্ষক, সেন্টারের গভর্নিং কমিটির সদস্য ও কেন্দ্রের সাধারণ ও সহযোগী সদস্যবৃন্দ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট উদ্বোধন করেন উপাচার্য বলেন, বর্তমান যুগে একটি গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রমকে দেশ-বিদেশে তুলে ধরতে একটি তথ্যসমৃদ্ধ ওয়েবসাইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। CIRBAS-এর ওয়েবসাইট গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও গবেষণার আদান-প্রদানকে আরও বেগবান করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments