বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ক্লাসরুমের দাবিতে উপাচার্যের দপ্তরে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ড. মো. কামরুজ্জামান, প্রকৌশল অনুষদের ডিন সালেহ আহমেদ, বাণিজ্য অনুষদের ডিন মো. রোকনুজ্জামান, কলা অনুষদের ডিন আশিকুজ্জামান ভূঁইয়া, সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন, সহকারী প্রক্টর গাজী মাহবুবসহ বেশ কয়েকজন শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন।
এ বিষয়ে ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শরীফুল ইসলাম সোহাগ বলেন, গত চার বছরেও আমাদের কোনো নির্দিষ্ট ক্লাসরুম দেওয়া হয়নি। এর আগে নতুন একাডেমিক ভবনের আটতলায় আমরা ক্লাস করেছিলাম। আটতলার ক্লাসরুমও ছেড়ে দিতে বলা হয় এবং জানানো হয় পাঁচতলায় ক্লাসরুম দেওয়া হয়েছে। এখন আমাদের কোনো ক্লাসরুম নেই এবং এ কারণেই আমরা এই কর্মসূচি পালন করছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন জানান, সমস্যা সমাধানের জন্য আলোচনা করা হয়েছে।বিষয়টি দ্রুত সমাধান হবে বলে আশাবাদী।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপেক্ষেতে একাডেমিক ভবনের ৫ম তলাতে ইতিহাস বিভাগকে রুম বুঝিয়ে আশ্বস্ত করলে রাত আনুমানিক আটটার দিকে শিক্ষার্থীরা তালা খুলে দেন এ অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন।
উল্লেখ, বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী দ্বিতীয় একাডেমিক ভবনে না থাকার কারণে বিভিন্ন বিভাগের ক্লাসরুম, ল্যাবরুম না থাকার কারণে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি এবং এ ধরনের তালা মারার ঘটনা নিত্যকার ঘটনায় পরিনত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments