বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ ০৪ নভেম্বর শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে বেলুন উড়িয়ে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।
ব্যান্ড সোসাইটি’র সভাপতি এনায়েত হোসেন মননের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের মডারেটর অধ্যাপক ড. মাহবুবুর রহমান, উপদেষ্টা রেজওয়ান হাবীব রাফসান এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশ (বামবা)-এর সহ-সভাপতি শেখ মনিরুল আলম টিপু বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ব্যান্ড সংগীত সংস্কৃতির এমন একটি ধারা যেখানে উচ্ছ্বাস নিয়ে উদার মনে ও ভয়শূণ্য হৃদয়ে শিল্পীরা গান গাইতে পারে। অনবদ্য সংগীত সৃষ্টি ও চর্চার মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে মুক্ত, মানবিক ও সৃজনশীল সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উপাচার্য সোসাইটি’র সদস্যদের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
সব মন্তব্য
No Comments