সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোরে থানা পুলিশের বিশেষ অভিযানে এক কুখ্যাত নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই ১৫টি মাদক মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজের নির্দেশনায় এসআই মাসুদ রানা ও এসআই মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পৌর এলাকার কালীগঞ্জ রায়তান বড়শো গ্রামে নিজ বাড়ি থেকে পতিমা রাণী (৫৯) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি মৃত মহেশের স্ত্রী।
অভিযানকালে তার কাছ থেকে প্রায় ৭৫ গ্রাম গাঁজা এবং প্রায় ২০ হাজার টাকা মূল্যের দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ ‘জাওয়া’ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ এড়িয়ে তিনি এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
তানোর থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে অতর্কিতভাবে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দারুসসালা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টানা ২০ দিনের বিশেষ অভিযানে ১৫৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে মাদক কারবারির সংখ্যাই সবচেয়ে বেশি, ১০২০ জন। এছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে চাঞ্চল্যকর শিশু গৃহকর্মী রিক্তা মনি হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন গৃহকর্তা ইঞ্জিনিয়ার মো. সাবিবুর রহমান (৪৬) ও তা ...
যশোর অফিস: যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৬৪ ...
সব মন্তব্য
No Comments