ডেস্ক রিপোর্ট: রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় একটি ডিপার্টমেন্টাল স্টোরে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের শাটারের দুটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, “আনন্দ ডিপার্টমেন্টাল স্টোর”-এ গতরাত আনুমানিক রাত ১টার পর এ ঘটনা ঘটে। দোকানটির মালিক বিটিএম শামীম পাটোয়ারী। দোকানটি দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলের সামনে, ২ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার অন্তর্ভুক্ত।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা প্রথমে দোকানের শাটারের দুটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে দোকানের ক্যাশবক্সের তালা খুলে নগদ অর্থ নিয়ে যায়। এছাড়াও দোকানে থাকা বিভিন্ন দামি মালামাল চুরি করে নিয়ে যায় তারা।
দোকান মালিক বিটিএম শামীম পাটোয়ারী জানান, সকালে দোকান খুলতে এসে তিনি শাটারের তালা ভাঙা দেখতে পান। ভিতরে ঢুকে ক্যাশ ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে হিসাব করে দেখা যায়, নগদ টাকা ও বিভিন্ন পণ্যমিলিয়ে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা রাতের নিরাপত্তা জোরদার এবং দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ ...
স্টাফ রিপোর্টার: কোনো ব্যক্তি একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দণ্ডিত হলে আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া সেই সাজা একই সঙ্গে চলার বা গণনার সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, পৃথক ...
স্টাফ রিপার্টার:ৎরাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্প ...
সব মন্তব্য
No Comments