বোরহান উদ্দিন রব্বানী, জাবি প্রতিনিধি: পাখিবিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ‘কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন নিউ এইজ পত্রিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদাত হোসেন। জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত পাখিমেলা থেকে দেওয়া ৩টি ক্যাটাগরির মধ্যে ‘প্রিন্ট মিডিয়া’ ক্যাটাগরিতে তিনি এ অ্যাওয়ার্ড পেয়েছেন।
শুক্রবার সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে আয়োজিত পাখিমেলা ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নুরুল আলম শাহাদাত হোসেনের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।
শাহাদাত হোসেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগত পরিযায়ী পাখির আবাসস্থল ক্রমবর্ধমানভাবে ধ্বংস সম্পর্কিত রিপোর্ট করে তিনি এ অ্যাওয়ার্ড পান।
অ্যাওয়ার্ড ঘোষণার সময় পাখিমেলার আহ্বায়ক অধ্যাপক মনিরুল হাসান খান বলেন, ‘পাখিমেলা থেকে আমরা পাখি তথা জীববৈচিত্র্য নিয়ে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে তিনটি ক্যাটাগরিতে ‘কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ দিয়ে থাকি। ২০১৮ সাল থেকে আমরা এই অ্যাওয়ার্ড প্রদান শুরু করি।’ শাহাদাত হোসেন যে পুরস্কারটি অর্জন করে তা ২০২২ সালের স্থগিত হওয়া পাখিমেলার অ্যাওয়ার্ড।
অ্যাওয়ার্ড প্রদানের পরে উপাচার্য অধ্যাপক নুরুল আলম পাখিমেলার উদ্বোধন করেন। এ সময় উপাচার্য পাখি সংরক্ষণে গণসচেতনা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নুহু আলম, পাখিবিশারদ ইনাম আল হক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, আইসিইউএন বাংলাদেশ প্রতিনিধি রাকিবুল আমিন প্রমুখ।
দিনব্যাপী মেলার বিভিন্ন আয়োজনের অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, স্টল সাজানো প্রতিযোগিতা (পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী), আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা (অডিও-ভিজুয়ালের মাধ্যমে), পাখিবিষয়ক কুইজ প্রতিযোগিতা প্রভৃতি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments