বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে গণধর্ষণের ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে ৭ম দিনের মত আন্দোলন করছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (২ মার্চ) প্রশাসনিক ভবনের সামনে ধর্ষণের বিচারের দাবিতে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।
আজ সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক ও উপাচার্যের উপর অতর্কিত হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবিসহ শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
আজকের কর্মসূচিসমূহের মধ্যে দুপুর ১২ টায় হামলাকারীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, বিকাল ৫ টায় ধর্ষণ ও সন্ত্রাস বিরোধী নাটক এবং সন্ধ্যা ৭ টায় সন্ত্রাসবিরোধী মশাল মিছিল অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল বিকাল ৪ টায় সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রক্তদাতারা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অনন্যা রহমান, সিএসসি বিভাগের মোঃ মাহাদী হাসান, মার্কেটিং বিভাগের মুহাম্মদ আকিব। এছাড়াও সন্ধ্যা ৬ টায় ধর্ষণ ও সন্ত্রাস বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ কনসার্ট শুরু হয়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের কণ্ঠে সমবেত সংগীত ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর আলো হাতে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) বুধবার রাতে শহরের নবীনবাগ এলকায় বন্ধুর সাথে ঘুরতে যাওয়া এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। বিচার চেয়ে শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করলে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুবসহ একাধিক শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments