ডেস্ক রিপোর্ট: সুজুকি মোটরসাইকেল ক্রেতাদের এক বছরের জন্য বিনামূল্যে বীমা সুবিধা দেওয়ার লক্ষ্যে র্যানকন মোটর বাইকস লিমিটেড সম্প্রতি মেটলাইফ বাংলাদেশের সাথে একটি চুক্তি করেছে। মোটরসাইকেল আরোহীদের নিরাপদ ও দায়িত্বশীল চলাচলের প্রসারে গ্রহন করা হয়েছে এই উদ্যোগ।
এ চুক্তির ফলে র্যানকন মোটর বাইকস লিমিটেডের অনুমোদিত ডিলার ও ফ্ল্যাগশিপ শোরুম থেকে নতুন সুজুকি মোটরসাইকেল কিনলেই ক্রেতারা এক বছরের জন্য বিনামূল্যে বীমা সুবিধা পাবেন।
মোটরসাইকেল কেনার তারিখ থেকেই এ বীমা সুবিধা কার্যকর হবে। পলিসির নির্ধারিত শর্ত অনুযায়ী দুর্ঘটনায় মৃত্যু হলে বা স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে পাওয়া যাবে বীমা কভারেজ।
এর পাশাপাশি নতুন ও পুরোনো উভয় সুজুকি মোটরসাইকেলের মালিকেরা চাইলে ঐচ্ছিক (ভলান্টারি) বীমা পরিকল্পনা গ্রহণ করতে পারবেন।
ঐচ্ছিক (ভলান্টারি) বীমা পরিকল্পনা অতিরিক্ত বীমা কভারেজ সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে শর্ত অনুসারে, দুর্ঘটনার সাথে সম্পর্কিত চিকিৎসা খরচ ফেরত এবং সীমিত সময়ের জন্য দৈনিক হাসপাতালে ভর্তির জন্য নগদ সুবিধা।
এসব সুবিধা পলিসির নির্ধারিত শর্ত ও সীমার আওতাভুক্ত।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন মেটলাইফ বাংলাদেশের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিএফও, আলা উদ্দিন এবং র্যানকন মোটর বাইকস লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর, কাজী আশিক-উর-রহমান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ গ্রাহক সচেতনতা, সড়ক নিরাপত্তা, এবং বীমা সুবিধা সম্পর্কে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করে।
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘আলফা স্টোর’ চালু করেছে অনার। দেশের প্রথম এ আলফা স্টোরে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআ ...
সব মন্তব্য
No Comments