ডেস্ক রিপোর্ট: বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অপো এফ২১এস প্রো ডিভাইসে তার সিগনেচার এস#৭৫ কালার নিয়ে এসেছে। এস#৭৫ কালার পরিবর্তনশীল; যেখানে গোলাপী, সবুজ ও সোনালী সহ আরো অনেক কালার শেড (ধরন) রয়েছে। রঙের এ ধরনগুলো সাকিবের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ, যা সাকিব সময়ের সাথে সাথে বিভিন্ন সাফল্য ও অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করেছেন। এটি শুধুমাত্র সাকিবের রঙই নয়, বরং এটি যে কোন স্মার্টফোন ব্যবহারকারীর জন্য প্রযোজ্য; বিশেষ করে, যারা তাদের জীবনে বিশেষ কিছু অর্জনের মাধ্যমে তাদের জীবনকে গৌরাবান্বিত করতে চান। এই এক্সক্লুসিভ এস#৭৫ কালার শুধুমাত্র অপো এফ২১এস প্রো-তে পাওয়া যাবে। অপো’র নতুন এ ডিভাইসটি আগামী ০৫ অক্টোবর দেশে উন্মোচন হবে।
সাকিবের সিগনেচার এস#৭৫ রঙের সমন্বয় এমন একজন মানুষের গল্প বলে যাদের কথা ও কাজে মিল রয়েছে। এটি করার জন্য তিনি তারা চারপাশ এবং জীবন থেকে অনুপ্রেরণা লাভ করেন। এস#৭৫ এর প্রতিটি রঙ সাকিবকে যে বিষয়গুলো অনুপ্রাণিত করে সে বিষয়গুলোকে প্রতিফলিত করে। যেমন: প্রশিক্ষণ মাঠের সবুজ রঙ, ট্রফি’র সোনালী রঙ ও ফ্যানদের ভালোবাসা থেকে পাওয়া গোলাপী রঙের শেড এর সমন্বয় সাকিবেরই গল্প। ‘ইন্সপিরেশন এহেড’ প্রতিপাদ্যে অনুপ্রাণিত হয়ে ব্যবহারকারীদের ফোন ব্যবহারের স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা দিতে অপো এর প্রযুক্তিতে ধারাবাহিকভাবে উদ্ভাবন নিয়ে আসছে, যাতে করে অপো ফোনপ্রেমীরা তাদের জীবনকে রঙিন ও নতুন মাত্রা যোগ করতে পারেন। এ কারণেই, সাকিব এস#৭৫ কালার বেছে নিয়েছে, যাতে করে ব্যবহারকারীরা তাদের নিজেদের মাঝে সুপ্ত মাল্টি ইউনিভার্স উন্মোচন করতে পারে এবং সামনে এগিয়ে যেতে পারে।
অপো’র সিগনেচার অপো গ্লো ডিজাইন প্রযুক্তি ব্যবহার করে অপো এফ২১এস প্রো-তে রঙের ম্যাজিকাল কম্বিনেশন নিয়ে আসা হয়েছে। অপো গ্লো ডিজাইন প্রযুক্তি ব্র্যান্ডটির নিজস্ব বিশেষায়িত উৎপাদন পদ্ধতি, যা অপো এফ২১এস প্রো’র পেছনের অংশে বিভিন্ন রঙের আবহ নিয়ে আসে। ফলে, ব্যবহারকারীরা বিভিন্ন জায়গা থেকে ফোনটিকে ধরলে বিভিন্ন ধরনের রঙ দেখতে পাবেন।
এ নিয়ে সাকিব আল হাসান বলেন, “অপো এফ২১এস প্রোতে নতুন রঙের সমন্বয় এস#৭৫ নিয়ে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ভাবে অনুপ্রেরণা লাভ করে। অপো এফ২১এস প্রো’র নতুন ডিজাইন এ বিষয়টিকে বুঝতে পেরেছে, যা বাংলাদেশের মানুষের ভেতরের সম্ভাবনাকে উন্মোচন করার মাধ্যমে তাদের অনুপ্রাণিত করবে এবং তাদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা রাখবে।”
এ নিয়ে অপো বাংলাদেশ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “অসাধারণ ক্রিকেট প্রতিভা দেখানোর জন্য সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের মানুষের জন্য এক বড় অনুপ্রেরণা। সাকিব স্বপ্ন দেখেন এবং তা পূরণও করেন। সাকিবের মতোই অপো বিশ্বাস করে মানুষের জীবনে এমন কিছু প্রয়োজন, যা তাদেরকে অনুপ্রাণিত করবে এবং তাদের এ অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। অপো’র এফ২১এস প্রো’র নতুন কালার অপশন এস#৭৫ এর বিভিন্ন ধরনের রঙের সমন্বয় ব্যবহারকারীদের অনুপ্রেরণা দিবে, যা তাদের সফলতা অর্জনের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপনে সাহায্য করবে।”
রফিকুল ইসলাম সুজন: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাট জমে উঠেছে। এবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি হাটে কোরবানির পশু বিক্রি হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপো ...
ডেস্ক রিপোর্ট: দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমে অংশ নিতে বাংলাদেশ ...
ডেস্ক রিপোর্ট: দেশের জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশি কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড আনুষ্ঠানিকভাবে তাদের ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ (বপিস) ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ নামে সম্পূর্ণ নতুন সেবা চালু কর ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার, ২০ মে ২০২৬ সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ...
সব মন্তব্য
No Comments