স্টাফ রিপোর্টার: দেশের পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকে আটকে থাকা বিপুল অঙ্কের অর্থ নিয়ে তৈরি হওয়া চাপ কিছুটা লাঘব করতে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সাময়িক স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়, আটকে থাকা অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা আপাতত তুলে নেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমবে।
বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী, শরিয়াহভিত্তিক ওই পাঁচ ব্যাংকের কাছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৫ হাজার কোটি টাকারও বেশি অর্থ আটকে রয়েছে। এর মধ্যে একটি ইসলামী ব্যাংকের আমানতই প্রায় ৮ হাজার ৪২৫ কোটি টাকা। যদিও এর কিছু অংশ ফেরত পাওয়া গেছে, এখনও প্রায় ৮ হাজার ২৭৯ কোটি টাকা আটকে রয়েছে।
জানা গেছে, এই আটকে থাকা অর্থ একটি বিশেষ ব্যবস্থার আওতায় রাখা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো হয় সরাসরি তাদের অর্থ ফেরত পাবে, অথবা দীর্ঘমেয়াদি আমানত কিংবা শেয়ারের মাধ্যমে সমপরিমাণ মূল্য সমন্বয় করা হবে।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে সংশ্লিষ্ট অর্থ পুরোপুরি ক্ষতির মুখে পড়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছে সূত্রগুলো। আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’ ...
সব মন্তব্য
No Comments