কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে ভোলা প্রেসক্লাব।
বৃহস্পতিবার(২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের হল রুমে এ বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, প্রবীণ সাংবাদিক এম এ তাহের, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাব রায় অপু, সহ-সভাপতি জুন্নু রায়হান, এস এ টিভির প্রতিনিধি এ্যাডভোকেট শাহাদত শাহিন, সময় টিভির প্রতিনিধি নাছির লিটন, একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, দৈনিক মানবজমিন প্রতিনিধি এ্যাডভোকেট মনিরুল ইসলাম, যমুনা টিভি প্রতিনিধি এইচ এম জাকির, বাসস প্রতিনিধি হাসনাইন আহমেদ মুন্না, সাংবাদিক ও আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, চ্যানেল-২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিদায়ী পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। তিনি দীর্ঘ আড়াই বছর ভোলায় সম্মন ও সুনামের সহিত পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছে। গত ১০ অক্টোবর তাকে টাঙ্গাইলের পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments