আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের ভেতরে চালানো হামলার জবাব হিসেবে ইরানের বিভিন্ন স্থানে একাধিক অপ্রকাশিত হামলা চালিয়েছে রিয়াদ। কর্মকর্তাদের ভাষ্য, সৌদি বিমানবাহিনী গত মার্চের শেষ দিকে এসব অভিযান চালায়।
দুই পশ্চিমা কর্মকর্তার একজন বলেন, “সৌদি আরবে হামলার পাল্টা জবাব হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে।” তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়েছে বলে প্রকাশ্যে জানা যায়নি। ফলে এ ঘটনাকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে সৌদি আরবের আরও কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
দুই দেশের প্রতিক্রিয়া
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি হামলার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থাকলেও সৌদি আরব দীর্ঘদিন ধরে নিজেদের নিরাপত্তার জন্য মার্কিন সুরক্ষার ওপর নির্ভরশীল। তবে মধ্যপ্রাচ্যে টানা ১০ সপ্তাহের সংঘাতের মধ্যে সৌদি ভূখণ্ডে হামলার ঘটনা সেই নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতা সামনে এনেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
সব মন্তব্য
No Comments