বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পাঠ্যপুস্তকের জ্ঞানার্জনের পাশাপাশি বিভিন্ন ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন। আজ ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘Employability Skills for Career Planning in Japan’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগ, ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট এবং জাপান-বাংলাদেশ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড যৌথভাবে এই সেমিনার আয়োজন করে।
জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোয়েব-উর-রহমান, জাপানের আক্স পাবলিশিং-এর ম্যানেজার ইউচিরো সুকাদা এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট মিস মারি কাওয়াকুবো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের মাইনরি গ্রæপের পরিচালক মিয়া মামুন ।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। শিক্ষার্থীদের ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সেমিনারে জাপান ভিত্তিক ৩০টি কোম্পানির প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments