ডেস্ক রিপার্ট: ২০২৬ সালের প্রথম ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে অন্তত ৮৬ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একই সময়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে ৩৩৬ জন শিশু।
শিশুদের নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থা 'শিশুরাই সব' গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে। সোমবার (২৭ জুলাই) সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সংস্থাটি এই পরিসংখ্যান তৈরি করেছে। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হত্যাকাণ্ডের পাশাপাশি যৌন নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।
এদিকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে সহিংসতায় ১৯৫ জন শিশু নিহত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে।
অপরদিকে ইউনিসেফ বাংলাদেশ ২০২৬ সালে দেশে নারী ও শিশুর প্রতি নৃশংস ও যৌন সহিংসতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে।
শিশুরাই সব-এর প্রতিবেদনে শিশু হত্যা ও যৌন নির্যাতন রোধে দ্রুত বিচার নিশ্চিত করা, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশু সুরক্ষা আইনের কঠোর প্রয়োগের সুপারিশ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ ...
স্টাফ রিপোর্টার: কোনো ব্যক্তি একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দণ্ডিত হলে আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া সেই সাজা একই সঙ্গে চলার বা গণনার সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, পৃথক ...
স্টাফ রিপার্টার:ৎরাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্প ...
সব মন্তব্য
No Comments