আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নিলেন শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বেলা ১১টায় রাজ্যপাল আর. এন. রবি তাঁকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে রাজ্যে দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি।
শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী বিধায়কের বৈঠকে শুভেন্দু অধিকারীকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে ব্রিগেডে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংসহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের এন. চন্দ্রবাবু নায়ডু, ওড়িশার মোহনচরণ মাঝি ও মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়ণবীশ অনুষ্ঠানে যোগ দেন।
শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারীকে পিঠ চাপড়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদি। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও শঙ্কর ঘোষ। শুভেন্দু অধিকারীর হাতে থাকছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দিলীপ ঘোষ পাচ্ছেন পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন এবং অগ্নিমিত্রা পাল পাচ্ছেন শিল্প, বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি দপ্তর।
অজয়কুমার মুখোপাধ্যায়ের পর প্রায় ৫৫ বছর পর জেলা থেকে কেউ মুখ্যমন্ত্রী হলেন। শুভেন্দু অধিকারী পর দুবার—২০২১ সালে নন্দীগ্রামে এবং ২০২৬ সালের নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম উভয় কেন্দ্রেই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২৯৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ২০৭টিতে জয়লাভ করে।
শপথ অনুষ্ঠান ঘিরে ব্রিগেড চত্বর বাঙালিয়ানায় সেজে ওঠে। আজ ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে মঞ্চে রবীন্দ্রনাথের ছবিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। অনুষ্ঠানস্থলে প্রায় ২০টি মিষ্টি ও ঝালমুড়ির স্টল বসানো হয়। নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়ে বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং কর্মসংস্থান বৃদ্ধিই তাঁর সরকারের প্রধান লক্ষ্য।
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
সব মন্তব্য
No Comments