ডেস্ক রিপোর্টঃ সারাদেশের শিশু-কিশোরদের জন্য সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজি আয়োজন করেছিল অমর একুশের চিত্রাংকন প্রতিযোগিতা ২০২২। কোভিড পরিস্থিতির কারণে বাসায় বসে ছবি এঁকে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে ঢাকায় পাঠায় শিশু-কিশোরেরা। প্রতিযোগিতাটি উন্মুক্ত ছিল ১ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য। বাছাইকৃত সেরা ১১ জন শিক্ষার্থীকে পুরস্কার দিতে রোববার, ২৭ ফেব্রুয়ারি উত্তরায় সিমেক ইন্সটিটিউট ভবনে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে সারাদেশের ১১ জন শিক্ষার্থী তাদের অভিভাবকদের নিয়ে উপস্থিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজি’র প্রেসিডেন্ট ও আইইউবিএটি’র ডীন, কলেজ অব ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম বলেন, শিশুদের সুকুমার বৃত্তির বিকাশে চিত্রাংকন বিশেষভাবে ভূমিকা রাখে। সিমেক ইন্সটিটিউট শিশুদের ইতিবাচক শিক্ষা ও চর্চার জন্য বছরব্যাপী ইতিহাস-ঐতিহ্য নির্ভর বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে বলেও ঘোষণা করেন তিনি। সিমেক ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের সমন্বয়ক ডক্টর সঞ্জীব রায় বলেন, এই আয়োজনে ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য সমন্বয় ঘটেছে। শিশু-কিশোরেরা চিত্রাংকন করেছে আবার ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেটি আপলোড করেছে। তাদের মেধা ও দক্ষতা দু’য়ের সম্মিলিত প্রয়াসে অত্যন্ত সৃষ্টিশীল শিল্পবোধের সন্ধান পেয়েছি আমরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার আবু মুসা, গ্রাফিক্স ডিজাইন বিশেষজ্ঞ আমজাদ আকাশ, জামাল উদ্দিন আহমেদ, শায়লা জাফরীনসহ সিমেকের কর্মকর্তাবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments