বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জ জেলা এসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায়-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) বিকাল ৫ টায় অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সম্মানিত অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের প্রতি গঠনমূলক উপদেশ দিয়ে পড়াশোনার পাশাপাশি এইরকম সংগঠনে যুক্ত হয়ে নিজের কমিউনিকেশন স্কিল, লিডারশীপ বৃদ্ধি করার পরামর্শ দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন বিভাগ প্রভাষক মোঃ হুমায়ুন কবীর এবং সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান এবং সভাপতি শরিফুল ইসলাম নীরব।
এসময় উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের প্রভাষক নিয়াজ আল হাসান, আইন বিভাগের প্রভাষক চয়ন চাকী, বিনা সাব-স্টেশন গোপালগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম আকন্দ, সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার সিনিয়র অফিসার কিরন সাকার কুন্ডু এবং সিরাজগঞ্জ জেলা এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ রুহুল আমীন উপস্থিত ছিলেন।
ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের প্রভাষক নিয়াজ আল হাসান বলেন, সিরাজগঞ্জ জেলা এ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক,মাদকমুক্ত এবং সহযোগিতামূলক সংগঠন। এই সংগঠনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এসময় তিনি সংগঠনের সকলের মঙ্গল কামনা করেন।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
সব মন্তব্য
No Comments