বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা রোধ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে রাত ৯ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত সকল আবাসিক হলের পকেট গেইট বন্ধ থাকবে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। বিশ্ববিদ্যালয়ের এস্টেস অফিস থেকে ইতোমধ্যেই এই সংক্রান্ত নির্দেশনা সকল আবাসিক হলে প্রেরণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
নির্দেশনা অনুযায়ী সকল অনুষদ, হল, ইনস্টিটিউট, বাংলো, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা পরবর্তী নিরাপত্তা প্রহরীকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কর্তব্যস্থল ত্যাগ করতে পারবেন না। পরবর্তী দায়িত্বপালনকারী নিরাপত্তা প্রহরী কর্মস্থলে যথাসময়ে উপস্থিত না হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে। ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্যও নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক ব্যক্তি দৃষ্টিগোচর হলে অথবা সন্দেহজনক কর্মকান্ড পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিস প্রধান/প্রক্টর অফিস/এস্টেট ম্যানেজারকে অবহিত করতে হবে।
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
সব মন্তব্য
No Comments