বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং-এর উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি অণুজীব বিজ্ঞান বিভাগের আনওয়ারুল আজীম চৌধুরী লেকচার গ্যালারীতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের গুণগত মান ও দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় “ফাইল ম্যানেজমেন্ট” বিষয়ে অতিরিক্ত সচিব মো. জাফর ইকবাল, “শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী নিয়োগ বোর্ডের নথি প্রস্তুত সংক্রান্ত” বিষয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, “কর্মকর্তার পালনীয় কোড অফ কন্ডাক্ট” বিষয়ে বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম আশরাফুজ্জামান এবং “ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার-এর ভিত্তিতে কর্মকর্তার পালনীয় দায়িত্ব” বিষয়ে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বক্তব্য প্রদান করেন। কর্মশালা সঞ্চালন করেন সেন্টারের অতিরিক্ত পরিচালক ড. এ.টি.এম সামছুজ্জোহা।
উল্লেখ্য, সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং উচ্চশিক্ষায় সফলতা অর্জনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ধারাবাহিক কর্মশালার আয়োজন করে আসছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments