বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গ্রন্থাগারমুখী হওয়ার জন্য যুব ও তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জ্ঞানভিত্তিক অর্থনীতির যুগে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে বই পড়ার বিকল্প নেই। আজ ৫ ফেব্রুয়ারি রবিবার অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন উপলক্ষ্যে এক আনন্দ শোভাযাত্রার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘স্মাট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারণ করে ঢাকা বিশ^বিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ এই শোভাযাত্রার আয়োজন করে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জ্ঞান চর্চা ও নতুন নতুন জ্ঞান সৃষ্টিতে গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত গ্রন্থাগারে যেতে হবে। গ্রন্থাগারের জ্ঞান ভান্ডার সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে উপাচার্য বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারসহ সকল বিভাগ ও ইনস্টিটিউটের গ্রন্থাগারের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি ও এর সদ্ব্যবহারের জন্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. এস এম মান্নান এবং অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক বক্তব্য রাখেন। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments