ডেস্ক রিপোর্ট : আজ থেকে সৌদি এয়ারলাইন্সের আর্থিক ও সফটওয়্যার চ্যানেলের মাধ্যমে সৌদি এয়ারের তালিকাভুক্ত তিনশ’ এর বেশি স্থানীয় ট্রাভেল এজেন্ট সৌদি আরবের হোটেল বুকিং করতে পারবে। এতে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সমস্যা দূরীভূত হলো।
তাছাড়া গত ২০ মে থেকে যেসব প্রবাসী হোটেল বুকিং এর কারণে ফ্লাইট মিস করেছেন তাদেরকে বিনা ফিতে পুনরায় টিকেট ইস্যু করতে সম্মত হয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। টিকেটের তারিখ পরিবর্তন তথা রিইস্যু কারওয়ান বাজারস্থ সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্স অফিস এর পাশাপাশি ট্রাভেল এজেন্ট থেকেও করা যাবে।
এছাড়া এখন থেকে যারা সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্স আপ-ডাউন টিকেট ক্রয় করে দেশে আসবেন তারা টিকেট রিকনফার্ম বা তারিখ পরিবর্তনের জন্য ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ অন্যান্য শহরে অবস্থিত তালিকাভুক্ত ট্রাভেল এজেন্ট থেকে করতে পারবেন। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকার কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স অফিসে আসার প্রয়োজন কমে গেল।
উল্লেখ্য, হোটেল বুকিং এর জন্য ট্রাভেল এজেন্টগুলো সর্বোচ্চ দুই হাজার এবং টিকিট রিইস্যুর জন্য সর্বোচ্চ পাঁচশত টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, মহামারি করোনার বিস্তার রোধকল্পে সৌদি সরকার কর্তৃক গত ১৭ মে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা জারি করে, যা ২০ মে, থেকে কার্যকর হয়। সে অনুযায়ী যেসব বিদেশী কর্মীরা নিজ দেশে দুই ডোজ করোনার টিকা গ্রহণ করেনি বা সৌদি আরবে থাকাকালীন এক ডোজ টিকা গ্রহণ করেনি তাদেরকে সৌদি আরবে গমন করতে হলে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট হোটেলগুলোতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
এতে দেশে ছুটিতে আসা সৌদি আরব প্রবাসীরা মারাত্মক আর্থিক সংকটের পাশাপাশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নানাবিধ কারণে হোটেল বুকিং করতে পারছিলেন না। বিশেষ করে, যেহেতু হোটেল বুকিং এর সময় পুরো টাকা পরিশোধ করতে হয় প্রবাসী কর্মীদের বেশিরভাগেরই ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড না থাকায় কোনোভাবেই হোটেল বুকিং করতে পারছিলেন না। প্রবাসীদের এ সমস্যা সমাধানকল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসীদের ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেও হোটেল বুকিং করতে পারছিলেন না প্রবাসীরা। এরই প্রেক্ষিতে প্রবাসীদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করে। উক্ত টিম সৌদি এয়ারলাইন্স এবং এসোসিয়েশন অভ্ ট্রাভেল এজেন্সিস বাংলাদেশ (আটাব) এর সাথে দফায় দফায় বৈঠক শেষে এ সমস্যা সমাধান করেছে।
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments