স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃতের নাম মেহেদী হাসান মাহিন (১৯)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন জানান, প্রতারক চক্রটি ফেসবুকে "গ্রামীন লোন" নামীয় প্ল্যাটফর্ম ও ভুয়া ওয়েবসাইট খুলে আকর্ষণীয় ডিজিটাল লোনের বিজ্ঞাপন প্রচার করত।
ডিবি সূত্রে জানা যায়, লোন প্রত্যাশীরা বিজ্ঞাপনে দেওয়া যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করলে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে বলা হতো। পরবর্তীতে লোন অনুমোদনের শর্ত হিসেবে কাঙ্ক্ষিত লোনের ১০ শতাংশ টাকা জামানত হিসেবে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পাঠাতে বলা হতো। একই সঙ্গে ভুক্তভোগীদের জাতীয় পরিচয়পত্রের ছবিও সংগ্রহ করত চক্রটি।
জামানতের টাকা পাঠানোর পর ভুক্তভোগীর জন্য তৈরি করা ভুয়া ড্যাশবোর্ডে আবেদনকৃত লোন ও জামানতের অর্থ ভার্চুয়ালি প্রদর্শন করা হতো। তবে বাস্তবে ওই অর্থ উত্তোলনের কোনো সুযোগ ছিল না। প্রতারণার কাজে চক্রটি বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত অবৈধ সিম ব্যবহার করত। এ ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।
মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকায় জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মেহেদী হাসান মাহিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন এবং বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত ৬১টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়। এছাড়া তার ব্যবহৃত ডিভাইসে "গ্রামীন লোন" নামের ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটের ড্যাশবোর্ড সক্রিয় লগইন অবস্থায় পাওয়া যায়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
রংপুর অফিস: রংপুরের কাউনিয়ায় একটি মাদরাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে ধর্ষণের (বলাৎকার) অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাউনিয়া থানায় ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
সব মন্তব্য
No Comments