রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬২

প্রকাশ : 24 Sep 2026
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬২

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৬২টি মামলা দায়ের করা হয়েছে।


বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৭৩ জন, তেজগাঁও বিভাগ ১০৯ জন, মিরপুর বিভাগ ১২৫ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৪ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জন এবং সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করেছে।


অভিযানকালে তাদের হেফাজত থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২ হাজার ১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, ৫টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।


ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

;