রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারী আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে।
বানারীপাড়া থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটু'কে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানাযায় বৃহস্পতিবার ( ১৩ই আগষ্ট) রাতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম র্যাব এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিড়ি এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাখার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটু'কে গ্রেফতার করে। আসামী টিটু বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রামের মৃত আবুল কাশেম'র ছেলে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো: মজিবুর রহমান জানান মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মনিরুজ্জামান টিটুকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নকল সিগারেট তৈরির কারখানায় অভিযানের পর জব্দ করা মালামালের পরিমাণ ও মামলার এজাহারে উল্লেখ করা জব্দ তালিকা নিয়ে বড় ধরনের অসঙ্গতির অভিযোগ উঠেছে। অভিযানের ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৬ জন, লালবাগ বিভাগ ক ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত একটি নকল সিগারেট কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ নকল শলাকা ও সিগারেট জব্দ করেছে প্রশাসন। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ রুবেল মিয়া (৩২)।শাহজাহানপুর থানা সূত্রে জানা ...
সব মন্তব্য
No Comments