স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট গত ১৪ ও ১৫ মে রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে মাদক কারবার, সাধারণ অপরাধ ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলায় মোট ১১১ জনকে গ্রেফতার করেছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এতথ্য জানিয়েছেন।
সবুজবাগ থানা পুলিশ ১৪ মে বিকাল ৪টা ৩৫ মিনিটে মানিকদিয়া তিতাস রোড সংলগ্ন একটি বাড়ির সামনে অভিযান চালিয়ে মোঃ হানিফ ভূঁইয়া (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা, ৩৯ বোতল নেশাজাতীয় চকো ও ৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত হানিফ পেশাদার মাদক কারবারি। সে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে সবুজবাগ এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এদিকে ১৫ মে গুলশান থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মোঃ সোহেল, মোঃ শাহীন, মোঃ মোবারোক, রাকিব হাসান, তামিরুল ইসলামসহ অন্যরা। একই দিনে মিরপুর মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মোঃ ইকবাল হোসেন, আব্দুল কাইয়ুম, মোঃ আল আমিন, জাহাঙ্গীর হুদাসহ ৩১ জন।
অন্যদিকে তেজগাঁও বিভাগ ১৪ মে বিভাগের ৬ থানায় নিয়মিত অভিযান চালিয়ে মোট ৪৯ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে তেজগাঁও থানা ৫ জন, শেরেবাংলা নগর থানা ৬ জন, মোহাম্মদপুর থানা ১৬ জন, আদাবর থানা ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৮ জন ও হাতিরঝিল থানা ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ হিমেল মিয়া, মোঃ আরিফুল, মোঃ শান্ত মিয়াসহ অন্যরা রয়েছেন। গুলশান, মিরপুর ও তেজগাঁও বিভাগে গ্রেফতারকৃত মোট ১১০ জনকে আদালতে পাঠানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ ১৫ মে রাত ১টা ৫০ মিনিটে মৌলভীবাজারের বড়লেখা থানার শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগর এলাকায় অভিযান চালায়। এসময় শেরেবাংলা নগর থানার মামলার সন্দিগ্ধ আসামি মোঃ রাহেদ হোসেন মাহেদ (২৩) কে গ্রেফতার করা হয়। সিটিটিসি জানায়, গ্রেফতারকৃত রাহেদ চাকুরিচ্যুত সেনা সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের মতাদর্শে উদ্বুদ্ধ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাকে আদালতে পাঠানো হবে।
স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ ...
স্টাফ রিপোর্টার: কোনো ব্যক্তি একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দণ্ডিত হলে আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া সেই সাজা একই সঙ্গে চলার বা গণনার সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, পৃথক ...
স্টাফ রিপার্টার:ৎরাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্প ...
সব মন্তব্য
No Comments