মেহেন্দিগঞ্জ প্রতিনিধ। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাছুরসহ ২৫ টি চোরাই গরু জব্দ করেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
২৩ মার্চ শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ থানার ওসি তদন্ত মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল কম্পিং অপরেশন চালিয়ে ঐ ইউনিয়নের বামনের চর এলাকা থেকে চোরাই গরুগুলো জব্দ করতে সক্ষম হন।
ওসি তদন্ত সংবাদ মাধ্যমকে জানান, কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া গরু বিক্রির উদ্দেশ্যে দড়িচর খাজুরিয়া ইউনিয়নে মজুত করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিনের নির্দেশনায় আমরা এই অভিযান পরিচালনা করি।
এখানো আরো ৫০ এর অধিক চোরাই গরু বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে বলে নামপর প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান।
এছাড়াও মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ মকিম তালুকদারের ইট ভাটা সংলগ্ন দাদপুর চরে স্থানীয় একটি প্রভাবশালী গরু চোর সিন্ডিকেট বেশ কিছু চোরাই গরু আসন্ন কুরবানির ঈদে বিক্রির জন্য মজুত রেখেছে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।
উল্লেখ্য গত কয়েকমাস আগে দাদপুরের ঐ চর থেকে ৭টা চোরাই গরু উদ্ধার ও ১জনকে আটক করছিল মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। তবে গরু চোর চক্রের মূল হোতারা অধরাই রয়ে যায়।
স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ ...
স্টাফ রিপোর্টার: কোনো ব্যক্তি একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দণ্ডিত হলে আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া সেই সাজা একই সঙ্গে চলার বা গণনার সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, পৃথক ...
স্টাফ রিপার্টার:ৎরাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্প ...
সব মন্তব্য
No Comments