রাহাদ সুমন,বরিশাল: অযৌক্তিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে প্রায় দুই শতাধিক ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজি ও এলপিজিচালিত থ্রি-হুইলার আটকে রাখা হয়। শিক্ষার্থীরা ঘোষণা দেন, ভাড়া নৈরাজ্যের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এসব যানবাহন ছাড়া হবে না।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিএম কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীরা কলেজের শতবর্ষ গেট ও মসজিদ গেট সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে নগরীর ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত প্রায় এক মাস ধরে বরিশাল নগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজি ও এলপিজিচালিত থ্রি-হুইলারে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার পরিবর্তে দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করলে অনেক ক্ষেত্রে চালকদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এমনকি প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষার্থীকেও মারধর করা হয়েছে।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ বলেন, আন্দোলনের সময় প্রতিটি থ্রি-হুইলারের চালকের কাছে আদায়কৃত ভাড়ার বিষয়ে জানতে চাওয়া হয়। যারা নির্ধারিত ও যৌক্তিক ভাড়া নিয়েছেন, তাদের যেতে দেওয়া হয়েছে। আর যারা অতিরিক্ত ও জোরপূর্বক ভাড়া আদায় করেছেন, তাদের গাড়ি ক্যাম্পাসের ভেতরে আটকে রাখা হয়। দুই গেট মিলিয়ে প্রায় দুই শতাধিক যানবাহন আটকে রাখা হয়েছিল।
পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে আসেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের জানান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকের সমন্বয়ে বৈঠক করে জরুরি ভিত্তিতে নতুন ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসনের এই আশ্বাসের পর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন এবং আটক রাখা যানবাহনগুলো ছেড়ে দেন।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন-উল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটেছিল। পরে তাদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শিক্ষার্থীরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। সাধারণ যাত্রীরাও দ্রুত ভাড়া নৈরাজ্যের অবসান, নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ এবং নগরীতে কার্যকর তদারকির মাধ্যমে যাত্রীবান্ধব গণপরিবহণ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments