ডেস্ক রিপোর্ট: ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এর আগে ভোর থেকে পদ্মা নদী অববাহিকায় ঘন কুয়াশা দেখা দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নদীতে সামান্য দূরের বস্তুও দেখা যাচ্ছিল না। এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এবং যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৬টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম জানান, কুয়াশার কারণে ভোর ৫টা থেকে নৌপথের মার্কিং বাতিগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। সে কারণেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশা কেটে গিয়ে দৃশ্যমানতা স্বাভাবিক হলে সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকাকালে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পন্টুনে মোট ৯টি ফেরি নোঙর করে রাখা হয়। এর মধ্যে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খান জাহান আলী ও বাইগার, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অবস্থান করছিল।
অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি নোঙর করে রাখা হয়। এছাড়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের আরও একটি ফেরি মাঝনদীতে অবস্থান করছিল।
ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে রাজধ ...
স্টাফ রিপাের্টার: ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নিশ্চিতে বুধবার ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ সামান্য উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে বর্তমানে একই এলাকা ...
স্টাফ রিপোর্টার: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র উত্তোলনে বাধা, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং প্রার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। নির্বাচন ...
সব মন্তব্য
No Comments