বোরহান উদ্দীন রব্বানী, জাবি প্রতিনিধি : মশার উপদ্রব বেড়েই চলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে। সন্ধ্যা নামার সাথে সাথেই বৃদ্ধি পায় মশার উৎপাত। এমনকি সারাদিন ক্যাম্পাসের হল, ক্লাস রুম, টিএসসি ক্যান্টিন এবং হোটেলগুলোতে মশার উপদ্রবের কারণে অতিষ্ঠ এখানকার শিক্ষার্থীরা।
মশার কামড়ে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার আতঙ্কে রয়েছেন জাবি শিক্ষার্থীরা। তবে মশা নিধনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করলেও তেমন কোন ফলাফল পাওয়া যায়নি বলেও জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, হঠাৎ করেই বেড়ে গেছে মশার উপদ্রব। এ ছাড়াও নিয়মিত ওষুধ না ছিটানো, হলের চারপাশের ঝোঁপঝাড় পরিষ্কার না করা ও যেখানে-সেখানে ময়লা ফেলার কারণে অতিরিক্ত হারে মশার উপদ্রব বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের নাজুক ড্রেনেজ ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা এ জন্য দায়ী বলে মনে করেন শিক্ষার্থীরা।
রাতের বেলা কয়েল, মশা মারার স্প্রে, মশারি কিছু দিয়েই মশার কামড় থেকে রেহাই মিলছে না। দুপুরে বিশ্রামের জন্য বিছানায় গেলেও রাতের মতো মশারি দিতে হয়। এতে আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফি যুগবার্তাকে বলেন, " মশার উপদ্রব নিয়ে কোন শিক্ষার্থী অভিযোগ জানায়নি। এখন এখন বিষয়টি অবগত হয়েছি। আমরা দ্রুত পদক্ষেপ নিব। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যেকোন সমস্যা অপসারণে যথেষ্ট আন্তরিক। "
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments