বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধারালো অস্ত্রের আঘাতে শাহরিয়ার সাম্য (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিহত সাম্য ঢাকি বিশ্ববিদ্যিলয়ের আইআর ডিপার্টমেনাটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি এফ রহমান হলের ২২২ নম্বর রুমে থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জরে উল্লাপাড়া।
সাম্য এফ রহমার হল ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সাম্য রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্দ্যানে মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায় সাম্যকে ধারোলো অস্ত্র দিয়ে ডান পালের রানে আঘাত করে পালিয়ে যায়।
ঘটনায় ৫ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিকভাবে কারও নাম ঠিকানা জানাযায়নি।
এদিকে সাম্য হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্র দল আজ দেশব্যপী বিক্ষোভ পালনের ঘোষণা দিয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
সব মন্তব্য
No Comments