মামলা ৬০টি
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৬০টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার, ৬ জুলাই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ৬৯ জন, গুলশান বিভাগে ৪১ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে তাদের হেফাজত থেকে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ৫টি চাকু, ১টি কাঁচি, ২টি এসএস পাইপ ও ৩টি লাঠি উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগের একাধিক টিম অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন গজনবী রোড এলাকা থেকে একটি দেশীয় পিস্তলসহ ছিনতাইকারী মো. টিপু (২৭)কে আটক করেছে র্যাব-২। র্যাব জানিয়েছে, আটক টিপু বর্তমানে সন্ত্রাসী গ্রুপ ‘চুয়া সেলিম’-এ ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধি : বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড প ...
সব মন্তব্য
No Comments