স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া থানার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় একটি অফিসকে কেন্দ্র করে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার ৩০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, পথচারী আশা আক্তার (২০), পথচারী সিয়াম (১৮) ও চা বিক্রেতা আলমগীর (৩৩)। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিবিদ্ধ সিয়ামের বুকের বাম পাশে ও কাঁধের কাছে, আলমগীরের মাথায় কপালের ঠিক মাঝ বরাবর এবং আশা আক্তারের ডান পায়ের রানে গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যায় ওই এলাকার একটি অফিস ও দোকানের সামনে হঠাৎ দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় দোকানের ভেতরে থাকা অবস্থায় চা বিক্রেতা আলমগীর গুলিবিদ্ধ হন এবং রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পথচারী সিয়াম ও আশা আক্তার গুলিবিদ্ধ হন। তবে কারা গুলি চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।
এ বিষয়ে গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন জানান, গোলাগুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে। কী কারণে এবং কাদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ১৯টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক র ...
স্টাফ রিপোর্টার: মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় একমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের (৪৭) মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আসামির আপিলের ওপর শুনান ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর শ্যামবাজার এলাকায় অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএম ...
স্টাফ রিপোর্টার: আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড় এসেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়ে ...
সব মন্তব্য
No Comments