ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর টিকার অগ্রাধিকারপ্রাপ্ত জনগোষ্ঠীর তালিকায় বিদেশগামী কর্মীদের অন্তর্ভুক্ত করে একটি চিঠি জারি করেছে।
চীন থেকে উপহার দেওয়া সিনোফার্মের টিকা ১৯ জুন থেকে বিদেশগামী কর্মীদের প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান।
বিদেশগামী কর্মীদের এ তালিকায় অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
বিদেশগামী কর্মী, যাদের বিএমইটি কার্ড আছে কিংবা নিবন্ধন করা আছে, তাদেরকে টিকা দেওয়া হবে।
দেশের সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল কিংবা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্দিষ্ট কেন্দ্রের মাধ্যমে দেওয়া হবে এই টিকা।
বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বিদেশগামী কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা প্রদানের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদানের বিষয়ে আশ্বাস দেওয়ার পরেই এ নির্দেশনা জারি হলো।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments